বিয়ে করলেন অর্ষা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
মৌসুমী হামিদ, জোভানের পর এবার বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। খবরটি নিশ্চিত করেছেন অর্ষা নিজেই।
এর আগে সামাজিক মাধ্যমে সামাজিক মাধ্যমে বিয়ের খবরটি জানান অর্ষা। আজ রোববার নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। সেখানে তাকে দেখা যায় অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরানের সঙ্গে। মোস্তাফিজুর নুর ইমরানের পরনে সাদা পায়জামা পাঞ্জাবি অন্যদিকে অর্ষা কনে সাজতে জড়িয়েছেন কাঞ্চিভরম শাড়ি। সিঁথিতে চন্দ্রমল্লিকা। নিখাদ প্রকৃতিতে তারা ক্যামেরা বন্দি হয়েছেন আদুরে ভঙ্গিতে।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে বিবাহিত। অর্ষার ক্যাপশনই বলে দিচ্ছিল মোস্তাফিজুর নুর ইমরানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। অর্ষা বলেন, তিন মাস আগে কথাবার্তা চলছিল। আমাদের এঙ্গেজমেন্টটা তখনই হয়। অনুষ্ঠানটি ঘরোয়াভাবে কয়েকদিন আগে হয়েছে।
কয়েকদিন আগে বলতে কবে সেটি নির্দিষ্ট করে জানাতে চাননি অর্ষা। হাসতে হাসতে তবলেন, আমি ডেটটা বলতে চাই না। ডেটের পেছনে কেন লেগেছেন? শুভকামনা দেবেন এটাই বড় বিষয়।
তবে কী সামনে আনুষ্ঠানিকভাবে জানাবেন এ সম্পর্কে জবাবে অর্ষা বলেন যদি আরও একটি সম্ভাবনা হয় তাহলে ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাব।
এদিকে ছবিগুলো পোস্ট করতেই মন্তব্যের ঘরে অর্ষাকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অভিনেত্রী প্রসূন আজাদ লিখেছেন, অভিনন্দন, তোমাকে ভাবী ডাকব নাকি ইমরান ভাইকে দুলাভাই ডাকব? অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, আরে বাহ! দারুণ খবর! আনন্দময় হোক জীবন! উল্লাস! অভিনেত্রী তানভিন সুইটি লিখেছেন, অভিনন্দন! খুব খুশি হলাম।তোমাদের নতুন জীবন আনন্দে ভরে উঠুক।
মোস্তাফিজুর নুর ইমরান একজন অভিনেতা। তার সঙ্গে পর্দায় দেখা গেছে অর্ষাকে। চলছিল প্রেমের গুঞ্জন। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেরও মুখোমুখি হতে হয়েছে তাকে।
মোস্তাফিজুর নুর ইমরানের সঙ্গে পরপর কয়েকটি কাজ করেছেন। আপনারা প্রেম করছেন, এমন কথাও কেউ কেউ বলছেন। এ বিষয়ে আপনার নিজের কিছু বলার আছে কি না! এমন প্রশ্নের উত্তরে গত বছরের মাঝামাঝিতে সংবাদমাধ্যমকে অর্ষা বলেছিলেন, প্রশ্নটা আমার মজার লেগেছে। আমরা একসঙ্গে বেশ কয়েকটা কাজ করেছি। আমি তাকে আদর্শ মানি। তার সঙ্গে কাজ করে মজাও আছে। বন্ধুত্ব আছে। এটা এ রকম নয় যে প্রেমটেম হাবিজাবি! প্রেমের ব্যাপারে আমার আসলে খিটমিটানি আছে।
তার এর আট মাসের মাথায় অভিনেত্রী নিজেই জানিয়ে দিলেন প্রেমের ব্যাপারে তার খিটমিটানি থাকলেও মোস্তাফিজুর নুর ইমরানের সঙ্গে ছিল হৃদয়ের খিটমিটানি। অর্থাৎ প্রণয়ের সম্পর্ক ছিল তাদের। এবার তা রূপ নিল পরিণয়ে
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা







