বিয়ে করলেন রাজকুমারী মাকো, হারালেন রাজত্ব
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
অবশেষে জাপানের রাজকুমারীর বিয়ে নিয়ে চলা কয়েক বছরের বিতর্কের অবসান হলো। বিয়ের পিঁড়িতে বসলেন রাজকুমারী মাকো ও সাধারণ পরিবারে জন্ম নেওয়া তার সহপাঠী ও দীর্ঘদিনের বন্ধু কেই কোমুরো। স্থানীয় সময় মঙ্গলবার ( ২৬ অক্টোবর) তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সঙ্গে সঙ্গে প্রিন্সেস মাকো বঞ্চিত হলেন রাজকীয় সব অধিকার থেকে। খবর বিবিসির।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, প্রিন্সেস মাকো বিয়ের রেজিস্ট্রি করার জন্য তার টোকিওর বাড়ি থেকে বের হন স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে।
নিয়ম অনুযায়ী, জাপানি রাজবংশের বাইরে সাধারণ পরিবারের কাউকে বিয়ে করলে রাজপুত্র কিংবা রাজকুমারীকে রাজকীয় পদমর্যাদা হারাতে হয় এবং রাজপ্রাসাদের সবকিছু থেকে বঞ্চিত হন।
বিয়ে করলেন রাজকুমারী মাকো, হারালেন রাজত্ব
সহপাঠীর সঙ্গে প্রেম করলেও বিয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল রাজকুমারী মাকোর জন্য। কিন্তু রাজপ্রসাদের জৌলুস জীবনযাপন ছেড়ে সাধারণ ঘরের ছেলেকেই বিয়ে করলেন তিনি।
নব দম্পতি একটি সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে যেখানে তারা একটি সংক্ষিপ্ত উদ্বোধনী বিবৃতি দেবেন এবং আগে থেকে জমা দেওয়া পাঁচটি নির্বাচিত প্রশ্নের লিখিত উত্তর দেবেন। জাপানের রাজপ্রাসাদের ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সি জানিয়েছে, এ কারণে প্রিন্সেস মাকোর মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে।
এর আগে শনিবার (২৩ অক্টোবর) জাপানের রাজকুমারী মাকোর ৩০তম জন্মদিন ছিল। শেষবারের মতো রাজপ্রাসাদে জন্মদিন পালন করেন তিনি।
বিয়ে করলেন রাজকুমারী মাকো, হারালেন রাজত্ব
২০১২ সালে জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পরিচয় হয় প্রিন্সেস মাকো ও কেই কোমুরোর। এরপর পরিণয়। ২০১৭ সালে তাদের বাগদানও সম্পন্ন হয়।
প্রিন্সেস মাকো বাগদানের ঘোষণা দেওয়ার এক বছর পর ২০১৮ সালে তাদের বিয়ে করার পরিকল্পনার কথা জানা গিয়েছিল। কিন্তু তৈরি হয় নানা জটিলতা। পিছিয়ে যায় বিয়ের আয়োজন। দুই বছর পর অবশেষে তা মেনে নেন জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো।
জানা গেছে, বিয়ের পর রাজপ্রসাদ ছেড়ে স্বামী কেই কোমুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন প্রিন্সেস মাকো। সেখানে আইনজীবী হিসেবে কাজ করেন কোমুরো।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










