বুঝেশুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে চাই: ইধিকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ২৭ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। তার টলিপাড়ায় পথচলা শুরু হয় ছোট পর্দা দিয়ে। এদিকে বাংলাদেশের সিনেমাতে ইতিমধ্যই অভিনয় করে ফেলেছেন ইধিকা। ঢালিউডে গত জুন মাসে মুক্তি পেয়েছে ইধিকা অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’।
এই সিনেমাতে ইধিকার বিপরীতে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান। সিনেমাটি দেশের বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। ঢাকায় সিনেমাটির বিপুল ব্যবসায়িক সাফল্যের পর অনেকের কৌতূহল তৈরি হয়েছে, টলিপাড়ায় কবে অভিনেত্রীকে বড় পর্দায় দেখা যাবে?
এই মুহূর্তে ইধিকার কাছে নতুন কাজের প্রস্তাব আসছে। তালিকায় রয়েছে দুই বাংলাই। বাংলাদেশের সিনেমাতে অভিনয় করে তার কাছে যে কাজের প্রস্তাব বেড়েছে সে কথাও স্বীকার করে নিলেন অভিনেত্রী।
তার কথায়, এর মাঝেই বাংলাদেশে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা কোনও সিনেমার জন্য নয়, অন্য একটা কাজে। কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারিনি।
বাংলাদেশে কাজ করলেও টলিউড যে তার কাছে গুরুত্বপূর্ণ, তা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। তাই টলিপাড়ায় কাজের ক্ষেত্রে একটু ‘ধীরে চলো’ নীতিতেই বিশ্বাসী ইধিকা।
জানা গেছে, এরই মধ্যে ইধিকা কলকাতার একটি নতুন সিনেমা নির্বাচন করেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখনও কিছুই ঠিক হয়নি। প্রস্তাব তো আসছেই। কথাবার্তা চলছে। কিন্তু টলিউডে প্রথম সিনেমার ক্ষেত্রে বুঝেশুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে চাই।
এরই সঙ্গে ইধিকার সংযোজন, সিনেমা করতে হবে বলেই রাজি হতে চাই না। ভালো চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছি। অভিনেত্রী কিছু খোলসা না করতে চাইলেও টলিপাড়ার খবর, তিনি ইতিমধ্যেই সোহমের সঙ্গে একটি সিনেমা করে ফেলেছেন। কিন্তু সেই সিনেমা কবে মুক্তি পাবে, সেই সময় এখনও চূড়ান্ত হয়নি।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা





