ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৫:২৫:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০০ পিএম, ২২ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরে ১ হাজার ৯০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোছা. নূর ছাফা (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা। আজ সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব।

আটক মোছা. নূর ছাফা হাকিমপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের ইসাহাক আলীর স্ত্রী।

র‌্যাব জানান,গতকাল রোববার দিবাগত রাত ১০টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৯০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারসহ এক নারীকে আটক করা হয়।

র‌্যাব আরও বলেন, আটককৃত নূর ছাফা দীর্ঘদিন ধরে দিনাজপুরের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল। এবং তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম।