ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৭:৪৬:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

বুরকিনা ফাসোতে হামলার আশংকায় শিশুর স্কুলে যাচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোতে জিহাদি হামলার আশঙ্কায় দেড় লাখেরও বেশি শিশু স্কুলে যাচ্ছে না। দেশটিতে অবনতিশীল পরিস্থিতির বিষয়ে সতর্ক করে শিক্ষামন্ত্রী স্টেনিসলাস অউয়ারো একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ওউয়ারো সম্প্রতি বলেন, ইসলামী চরমপন্থীদের হামলা ও হামলার হুমকির কারণে এক হাজার একশ’র বেশি স্কুল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি আরো বলেন, ‘চলতি বছর নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘কিছু কিছু স্কুল কয়েক সপ্তাহ, কোন কোনটি কয়েকমাস ও অন্যান্যগুলো শিক্ষাবর্ষের শুরু থেকেই বন্ধ আছে।’

দেশটিতে ২০১৮ সালে চলতি শিক্ষাবর্ষ শুরু হয়েছে। তবে প্রায় পাঁচ হাজার শিক্ষক স্কুলে যেতে পারেননি।

গোলযোগপূর্ণ সাহেল অঞ্চলের বুরকিনা ফাসোর অংশে চার বছর ধরে জিহাদিরা হামলা চালাচ্ছে। এতে ৩ শতাধিক লোক প্রাণ হারিয়েছে।

মন্ত্রী বলেন, ১ হাজার ১৩৫টি স্কুল বন্ধ রয়েছে। এক লাখ ৫৪ হাজার ৩৩ জন শিক্ষার্থী তাদের ক্লাশে যেতে পারছে না।

ওউয়ারো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘শিক্ষার্থীদের ৪৬ শতাংশ মেয়ে।’