বুশরাকে দায়মুক্তি দিয়ে আদালতে প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩২ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার
ফাইল ছবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে যাচ্ছে মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রতিবেদনে ফারদিনের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার পাশাপাশি মামলায় গ্রেপ্তার বুশরাকেও অভিযোগ থেকে মুক্তি দিয়ে ইতোমধ্যেই প্রতিবেদন তৈরি করেছেন তদন্তকারীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবেদনে ফারদিনের আত্মহত্যার বিষয়টি তথ্য-উপাত্ত উপস্থাপন সাপেক্ষে বর্ণনা করা হয়েছে।
ঢাকা মহানগর ডিবি পুলিশের মতিঝিল জোনের উপ-কমিশনার (ডিসি) মো. রাজীব আল মাসুদ বলেন, শিগগিরই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে। ইতোমধ্যে প্রতিবেদন তৈরি করা হয়েছে। পূর্ণাঙ্গ, নির্ভুল ও গ্রহণযোগ্য তদন্ত প্রতিবেদন জমা দেয়ার লক্ষ্যে শেষ মুহূর্তে সব তথ্য-উপাত্ত যাচাই করে নেয়া হচ্ছে।
এদিকে ফারদিনকে বিষাক্ত কিছু খাওয়ানো বা বিষাক্ত কিছু পুশ করা হয়েছিল কিনা- সেই ‘ভিসেরা’ পরীক্ষার রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাবরেটরি (পরীক্ষাগার) থেকে তদন্তকারী সংস্থা ডিবি পুলিশের হাতে এসেছে। তদন্ত প্রতিবেদনের সঙ্গে ভিসেরা রিপোর্ট আদালতে দাখিল করবে ডিবি পুলিশ।
ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (রামপুরা থানা) এসআই সেলিম রেজা বলেন, গত ১৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মজিবুর রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এদিন আদালতে হাজিরা দেন এ মামলায় জামিন পাওয়া আসামি আমাতুল্লাহ বুশরা। আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন আগামী ১২ ফেব্রুয়ারি।
এর আগে ৮ জানুয়ারি ফারদিনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় তার বান্ধবী বুশরার জামিন মঞ্জুর করেছেন আদালত।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত ৭ নভেম্বর ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। রাজধানীর রামপুরা থেকে নিখোঁজ হন ফারদিন। এরপর তার বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিন দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ছেলের মৃত্যুর ঘটনায় ১০ নভেম্বর বুশরার নাম উল্লেখসহ কয়েকজনকে আসামি করে তার বাবা কাজী নূর উদ্দিন রানা মামলা দায়ের করেন।
ফারদিন নূর পরশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম-সম্পাদক ছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে ফারদিন সবার বড়। তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায়। তবে গত দুবছর ধরে তারা সপরিবারে রাজধানীর ডেমরা থানার শান্তিবাগ কোনাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন রানা একটি ইংরেজি পত্রিকায় সাংবাদিকতা করছেন।
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা


