বুড়িগঙ্গা তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৬ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
বুড়িগঙ্গা নদীর দুই পাড় দখলমুক্তর চতুর্থ ধাপে উচ্ছেদ অভিযানে দুইটি ৭ তলা ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। চারদিন বিরতি দিয়ে গতকাল মঙ্গলবার সকালে কামরাঙ্গীচরের খোলামোড়া খেয়াঘাটে এ উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটি।
অভিযানে দুইটি সাত তলা ভবন ও টিনসেড দোকানসহ প্রায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযানে বিশাল আকৃতির সাততলা ভবন দুটি ভাঙতে গিয়ে বিআইডব্লিউটিএ-এর একটি এক্সেবেটর বিকল হয়ে পড়ে। এতেও থেমে থাকেনি উচ্ছেদ কার্যক্রম। উচ্ছেদ অভিযান একটানা চলে বিকেল ৫টা পর্যন্ত। খোলামোড়া থেকে ফতুল্লার আলীগঞ্জ পর্যন্ত নদীর দুই তীরে এ উচ্ছেদ অভিযান চলবে আরো ৭ কার্যদিবস। অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন ছাড় দেয়া হবে না বলে জানায় বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।
বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, উচ্ছেদকৃত জায়গায় পুনরায় জরিপ শেষে নদীর সীমানা অংশে পড়া স্থাপনাগুলোও চিহ্নিত করে পর্যায়ক্রমে ভাঙ্গার উদ্যোগ নেয়া হবে। যারা প্রথম পর্যায়ে উচ্ছেদ চলাকালে সময় নিয়েও স্থাপনা অপসারণ করেনি আজ তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, যেকোন মূল্যে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়া হবে। দখলকারীদের কোন ছাড় দেয়া হবেনা বলেও হুশিয়ারী করেন অভিযানের নেতৃত্ব দেয়া বিআইডব্লিউটিএ-এর এই কর্মকর্তা । তিনি আরো বলেন, ২৯ জানুয়ারী থেকে হওয়া ৪০ কার্যদিবসের এ অভিযানে প্রায় সাড়ে ৪হাজার অবৈধ স্থাপনাসহ ১শ’ একর জমি উদ্ধার ও ৫ কোটি টাকার মালামাল নিলাম করা হয়েছে।
-জেডসি
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ











