বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত, অভিযুক্তদের সিট বাতিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো তাঁরা সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।
এমন পরিস্থিতিতে বেশ কিছু শিক্ষার্থীর হলের সিট বাতিল করেছে বুয়েট কর্তৃপক্ষ। তবে ঠিক কতজনের সিট বাতিল করা হয়েছে, তা জানা যায়নি।
বুয়েট শিক্ষার্থীরা বলছেন, দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাঁরা ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ রাতে ব্যাচভিত্তিক শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনায় বসবেন।
এ বিষয়ে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) মোহাম্মদ আল আমিন সিদ্দিক বলেন, হলের শান্তিশৃঙ্খলা রক্ষায় অভিযুক্ত শিক্ষার্থীদের হলের সিট বাতিল করা হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যাটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এদিকে সিট বাতিলের বিষয়ে বুয়েট শিক্ষার্থীরা বলেছেন, তাঁরা কেন্দ্রীয়ভাবে ৫৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এর বাইরে আরও কিছু সিট বাতিল করা হয়েছে, যাঁদের বিরুদ্ধে তাঁরা কেন্দ্রীয়ভাবে অভিযোগ দেননি। তবে যাঁদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, তাঁদের সবার সিট বাতিল করা হয়েছে। তাঁরা ছাত্রলীগের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি করেছে, তারা কাজ করছে। যেহেতু তালিকাটা লম্বা, সেহেতু তাদের কাজ করতে একটু সময় লাগবে।
তদন্ত কমিটির দৃশ্যমান পদক্ষেপ দেখার পর শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হবে। তার পরিপ্রেক্ষিতে তারা ক্লাসে ফিরবেন কি ফিরবেন না, সেই সিদ্ধান্ত নেবেন। এ সপ্তাহে যেহেতু আর কোনও ক্লাস নেই। সেজন্য আলোচনার ভিত্তিতে হয়তো শনিবার থেকে তারা ক্লাস-পরীক্ষায় ফিরতে পারেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






