ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ০:৫৬:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

বৃদ্ধা মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করল মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির হরি নগর এলাকায় ৮০ বছরের বৃদ্ধা মাকে লোহার রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করল তারই মেয়ে। পারিবারিক কলহের কারণে ৪৭ বছরের নিরু বাগা তার মাকে হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই ঘটনায় নিরুকে গ্রেফতার করেছে পুলিশ। খবর হিন্দুস্তান টাইমস।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, দিল্লির হরি নগর এলাকায় বৃদ্ধা মা সন্তোষ বাগার সাথেই থাকতেন নিরু বাগা। স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ায় মায়ের বাড়িতে থাকতো ওই নারী। তিনি দিল্লির এক প্রাইভেট অফিসে কর্মরত ছিলেন।

কিন্তু, মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছিলো না মা সন্তোষ। এই নিয়ে প্রায়ই মেয়েকে তিনি কথা শোনাতেন। এমনকি, তাকে ফের বিয়ে করতে চাপ দিতেন। এগুলো পছন্দ ছিলো না নিরুর। এই নিয়ে প্রায়ই মায়ের সাথে ঝগড়া হতো তার।

শনিবার সকালেও একই বিষয় নিয়ে আবার মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রড দিয়ে পিটিয়ে বৃদ্ধা মাকে হত্যা করেন নিরু। এরপর মৃতদেহ সেখানে ফেলে রেখে পালিয়ে যান তিনি।

পরে তাকে পশ্চিম দিল্লির মায়াপুরি থেকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় গ্রেফতার করে পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। গ্রেফতারকৃত নিরুকে পাঠানো হয়েছে জেল হাজতে। এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

-জেডসি