ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৭:১৫:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

বৃষ্টির পর ঢাকার বাতাসের মান আজ ‘সহনীয়’

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৩১ মে ২০২৫ শনিবার

ঢাকা শহর

ঢাকা শহর

ঘন ঘন বৃষ্টির কারণে দেশের রাজধানী ঢাকার বাতাসের মান বেশ উন্নতি হয়েছে। গত কয়দিনের বৃষ্টির কারণে প্রায় কিছুদিন ধরে ঢাকার বাতাসের মান মাঝারি পর্যায়ে স্থিতিশীল রয়েছে। যা শহরবাসীর জন্য স্বস্তির খবর। 

আজ শনিবার বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৯তম অবস্থানে রয়েছে শহরটি। আজ ঢাকার বাতাস ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ৮৮। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।

আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে ভারতের দিল্লি, যার একিউআই স্কোর ২২৪। এরপর যথাক্রমে ১৬০, ১৫৫ ও ১৩৭ স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে চীনের বেইজিং, ইন্দোনেশিয়ার মেদান ও পাকিস্তানের লাহোর। তালিকায় পরবর্তী স্থানে আছে দক্ষিণ কোরিয়ার সিউল, যার স্কোর যথাক্রমে ১২৭।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।