বৃহস্পতিবার শুরু হচ্ছে নারীদের ডিপিএল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
নারীদের ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর (ডিপিএল) শুরু হচ্ছে আগামী (২৫ মে) বৃহস্পতিবার থেকে। ৯টি দলের অংশগ্রহণে এবার ম্যাচগুলো ঢাকার তিনটি মাঠে অনুষ্ঠিত হবে। বিকেএসপির ১ ও ৩ নম্বর এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে ডিপিএলের ম্যাচ।
এর আগে এবারের ডিপিএলে ১১টি দল অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় অ্যাজাক্স ও শেখ রাসেল। যে কারণে ৯ দল নিয়েই হবে এবারের টুর্নামেন্ট। দুটি দল সরে যাওয়ায় ওই সময় জাতীয় দলের ক্রিকেটাররা ক্ষোভ প্রকাশ করেছিলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগ্রেস পেসার জাহানারা আলম।
আগামী বৃহস্পতিবার আসরের উদ্বোধনী দিন বিকেএসপির তিন নম্বর মাঠে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও কলাবাগানের ম্যাচ। একইদিন মুখোমুখি হবে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ-গুলশান ইয়ুথ ক্লাব এবং বিকেএসপি-সিটি ক্লাব। তবে এখনও পুরো ফিকশ্চার প্রকাশ করেনি বিসিবি। ৩১ মে পর্যন্ত ডিপিএলের সূচি জানানো হয়েছে।
এর আগে শেষ মুহূর্তে এসে দুটি দল সরে যাওয়ায় ক্ষুব্ধ জাহানারা বলেছিলেন, ‘দুইটা টিম খেলতে আসছে না, এটা উইমেন্স ক্রিকেটের জন্য খুবই খারাপ একটা বিষয়। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু সারাবছর আশা নিয়ে থাকে। অক্লান্ত পরিশ্রম করে তারা। নিজেদের টাকা ইনভেস্ট করে ট্রেইনিং করে, কিন্তু তারা সেরকম স্বাবলম্বীও নয়। আপনারা জানেন যারা ন্যাশনাল প্লেয়ার, তারা মোটামুটি স্বাবলম্বী।’
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











