ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৪:৩২:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

বেগম রোকেয়া পদকের জন্য আবেদন পত্র আহবান

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪২ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

‘নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়ন এবং সরকারের নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে অবদানের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচজন বাংলাদেশী নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২২’ প্রদান করা হবে। 

উল্লেখিত যে কোন ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশী নারীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ আহ্বান জানানো হয়। 

আবেদন পত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব-সাইট (ww w.mowca.gov.bd) এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট (ww w.dwa.gov.bd)- এ পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রকাশিত ‘ছক’ ব্যতিত অন্য কোন ছকে আবেদন অথবা মনোনয়ন গ্রহণ করা হবে না।

আগ্রহীদের পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখ করে আগামি ৩১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনের সফটকপি ই-মেইলে ([email protected]) [(Nikosh- MS Word File-G)] এবং ডাকযোগে অথবা সরাসরি ২ সেট হার্ডকপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে।