বেবী মওদুদকে মরণোত্তর ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ প্রদান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার
বেবী মওদুদ
সাংবাদিক, লেখক, প্রাবন্ধিক, বঙ্গবন্ধু বিষয়ক গবেষক এবং সাবেক সংসদ সদস্য বেবী মওদুদকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক-২০২৩’ (মরণোত্তর) প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি এই অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বেবী মওদুদের জ্যেষ্ঠ পুত্র রবিউল হাসান অভির হাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্বর্ণপদক এবং উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সনদপত্র তুলে দেন।
শিক্ষামন্ত্রী বলেন, শোষণ-নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা ও স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু সারাজীবন লড়াই-সংগ্রাম করেছেন। পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার পথ চলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছায়ার মতো কাজ করেছেন বেবী মওদুদ।
শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, বেবী মওদুদকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক’ প্রদান করা যথার্থ হয়েছে।
স্বর্ণপদকপ্রাপ্ত প্রয়াত বেবী মওদুদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী বেবী মওদুদ বঙ্গবন্ধুর আদর্শ, দর্শন ও মূল্যবোধ লেখনীর মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে অনন্য ভূমিকা পালন করেছেন। এই ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে গবেষণায় উদ্বুদ্ধ হবে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




