ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৪:০৭:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

বেসরকারি টিভি চ্যানেলগুলোকে ‘শিল্প’ ঘোষণায় লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোকে শিল্পপ্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, তথ্য সচিব, শিল্প সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান।

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী নিজেই জানান, আগামী সাত দিনের মধ্যে বেসরকারি টিভি চ্যানেলগুলোকে ‘শিল্প’ হিসেবে ঘোষণা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে রিট করা হবে।

নোটিশে বলা হয়, ‘২০১৫ সালের ৫ মে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ৩৩টি সেবা খাতকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্য খসড়া শিল্প নীতির পরিশিষ্ট-৩ এ একটি প্রস্তাবিত খসড়া তালিকা করা হয়। সেখানে নিউজ পেপার শিল্প বা সংবাদপত্রসহ ৩৩টি সেবা খাত রয়েছে। যদিও সেই খসড়ার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে অর্থনীতিতে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো যথেষ্ট অবদান রাখছে। বিশ্বের বিভিন্ন দেশে টেলিভিশন চ্যানেলকে শিল্প হিসেবে ঘোষণার নজির রয়েছে। আমাদের দেশে কর্মকর্তা-কর্মচারীর সুরক্ষা এবং উন্নত সেবা পাওয়ার নিশ্চয়তার লক্ষ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে শিল্প হিসেবে ঘোষণা করলে সেবার মান অনেক বৃদ্ধি পাবে।

তাই জনস্বার্থে বেসরকারি টিভি চ্যানেলগুলোকে আগামী সাত দিনের মধ্যে শিল্প হিসেবে ঘোষণার অনুরোধ করা হয়। অন্যথায় দেশের ভোক্তা এবং দেশের বৃহত্তর স্বার্থে বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে উচ্চ আদালতের আশ্রয় গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

-জেডসি