ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:০২:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের টানা আন্দোলনের মুখে তাদের বাড়ি ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 

তবে এ সুবিধা দুই ধাপে কার্যকর হবে। এর মধ্যে চলতি অর্থবছর থেকেই শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাতা পাবেন। 

বাকি সাড়ে ৭ শতাংশ ভাতা আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর)  শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার-এর সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছিলেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ নিয়ে টানা ১০ দিন আন্দোলনে রয়েছেন তারা।

শিক্ষক-কর্মচারিদের অপর দুটি দাবি হচ্ছে- ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মূল বেতনের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।