বেড়েছে রপ্তানি আয়, ইতিবাচক ধারায় রেমিট্যান্সও
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ৫ মার্চ ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
চলতি অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি আয় বেড়েছে। ইতিবাচক ধারায় ছিল রেমিট্যান্সও। তবে অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি ও রেমিট্যান্সে আরও ভালো করার সুযোগ রয়েছে। রপ্তানিতে বৈচিত্র আনতে তৈরি পোশাকের মতো সম্ভাবনাময় খাতে শুল্ক-সুবিধা দেয়ার পরামর্শ তাদের।
গতিশীলতা ধরে রেখেছে দেশের রপ্তানি খাত। আগের বছরের চেয়ে গেল ফেব্রুয়ারি মাসে বেড়েছে রেমিট্যান্স।
রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, লক্ষ্যমাত্রা পূরণ না হলেও সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে পণ্য রপ্তানি থেকে দেশ আয় করেছে ৪৬৩ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলানায় যা ৭ দশমিক ৮১ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে দেশের রপ্তানি আয় ছিল ৪২৯ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম আট মাস; অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারি সময়ে রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ। এ সময় পণ্য রপ্তানি থেকে আয় হয় ৩ হাজার ৭০৭ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময় রপ্তানি আয় ছিল ৩ হাজার ৩৮৪ কোটি মার্কিন ডলার। রপ্তানি-আয় বাড়াতে সব খাতে সুবিধা দেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।
অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, “সব মিলিয়ে ১৪-১৫ শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছে আরএনবি খাতে। আরএনবি’র মার্কেট শেয়ার আরও বেড়ে গেছে সেটা এবছর প্রায় ৮৫ শতাংশের কাছাকাছি চলে যাবে। কিছু ঝুঁকি তো নিতে হবে, কাজেই বন্ডেডস সুবিধাগুলো ছোট-বড় সব রপ্তানিকারকেই দেওয়া উচিত। এগুলো না করা গেলে আমরা বহুমুখি করতে পারবো না।”
গেল ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৬ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৪৭ শতাংশ বেশি। তবুও অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রত্যাশার চেয়ে কম আসছে।
ড. আহসান এইচ মনসুর বলেন, “শ্রমিকরা যতো বেশি বিদেশ যাবে ততো রেমিট্যান্স বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রে অল্পসংখ্যক অধিবাসী বাস করেন, সেখান থেকেই এখন সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছে। অথচ সৌদিতে ১০-১৫ গুন বেশি প্রবাসী।”
অর্থনীতির বিদ্যমান চাপ সামাল দিতে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়াতে হবে। পাশাপাশি রপ্তানি পণ্যে বৈচিত্র আনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
=
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র






