বে. বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মিটিং ৩টায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:৫৪ পিএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মিটিং আজ বুধবার বিকাল তিনটায়। সারা দেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার প্রেক্ষাপটে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) বৈঠকে ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তে এই মিটিং হবে বলে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শিক্ষা মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত নোটিস সব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৫ আগস্ট ঢাকা মহানগরীর সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের নিয়ে সভা করে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন তিনি।
গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এই আন্দোলনের জের ধরে সোমবার রাজধানীতে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরই পরিপ্রেক্ষিতে ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় দুই দিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











