বৈদ্যুতিক লাইনে ফানুস আটকে মেট্রোরেল চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ এএম, ১ জানুয়ারি ২০২৩ রবিবার
ফাইল ছবি
ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ওড়ানো ফাসুন আটকে গেছে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে। যার ফলে প্রতিদিনের মতো সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান বলেন, বৈদ্যুতিক লাইনে ফানুস পড়েছে, বর্তমানে সেটির ক্লিনিং চলছে। এটি ম্যানুয়ালি করতে হয়, ওরা সবাই চেষ্টা করছে তবে কতক্ষণ লাগবে এটি এখনও বলা যাচ্ছে না। লাইনে ঢুকে হাতে বাঁশ নিয়ে এগুলো নামানো হচ্ছে। এটির এমন কোনও সুযোগ নেই যে ট্রেন চালিয়ে আসার সময় সেটি অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে।
তিনি আরও বলেন, ট্রেন সকাল থেকে চলাচল বন্ধ আছে। এখনো আমরা ট্রেন চালাতে পারিনি। সকালে সুইপিং ট্রেন একটু বের হয়েছিল। ওরা এসেই ফানুস দেখে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। সুইপিং ট্রেন সকাল বেলা চালানো হয় এগুলো চেক করার জন্য।
এখন পর্যন্ত ১৫ টির মত পোড়া ও আধাপোড়া ফানুস অপসারণ করা হয়েছে বলে জানান ডিএমটিসিএলের রক্ষণাবেক্ষণ কর্মচারী সাদ্দাম হোসেন। তিনি বলেন, সকালে ফানুসের বিষয়টি দৃশ্যমান হওয়ার পর থেকেই আমরা কাজ করছি। এখন পর্যন্ত ১৫টির মতো ফানুস অপসারণ করেছি। উত্তরা উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মূল লাইনে নেমে প্রতিটি জায়গায় চেক করা হচ্ছে। অপসারণের কাজ প্রায়
শেষ হয়েছে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা











