বৈরুতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৩৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৫ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা পাঁচ হাজারের ছাড়িয়ে গেছে। ভয়াবহ এই ঘটনায় দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।
মধ্যপ্রাচ্যের দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন বুধবার জরুরি অবস্থা জারির কথা ঘোষণা করেন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রেসিডেন্টের বাসভবনও।
আল জাজিরা জানাচ্ছে, দেশটির শীর্ষ প্রতিরক্ষা পরিষদ রাজধানীকে দুর্যোগ কবলিত শহর বলে ঘোষণা করেছে। বৈরুতে গভর্নর মারওয়ান অবুউদ জানিয়েছেন, বিস্ফোরণে প্রায় ৩ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি।
তিনি আরও জানান, আগুন নেভাতে গিয়ে মারা গেছে ফায়ার সার্ভিসের ১০ কর্মীও। বিস্ফোরণে ক্ষতির পরিমাণ ৩০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলার।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বৈরুত বন্দরের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই গুদামে প্রচুর পরিমাণ রাসায়নিক মজুদ ছিল। তা থেকেই বিস্ফোরণ। ওই দিন গভীর রাতেই লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানান, অ্যামনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণের পর লেবাননের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ প্রেসিডেন্ট মিশেল আউনের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেন। ক্ষতিগ্রস্ত বৈরুতেবাসীর জন্য ১০ হাজার কোটি লিরা সাহায্য ঘোষণা করা হয়।
লেবাননের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করতে বলা হয়। তদন্তে দোষী সাব্যস্তদের সর্বোচ্চ শাস্তি দেয়ার সুপারিশ করা হয়েছে।
-জেডসি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা











