ব্যাঙের বিবাহ বিচ্ছেদ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
বিয়ের দুই মাস পর ব্যাঙ দুটির বিচ্ছেদ ঘটানো হলো
বৃষ্টি না হলে অনেক জায়গায় ব্যাঙের বিয়ে দেওয়ার রীতি প্রচলিত রয়েছে। এবার অতিবৃষ্টি রুখতে ব্যাঙের বিবাহ বিচ্ছেদ ঘটানো হলো। বৃষ্টির আশায় দুই মাস আগে ওই ব্যাঙ দম্পতিকে বিয়ে দেওয়া হয়েছিল।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে। টানা বৃষ্টিতে ভোপালের জনজীবন যখন বিধ্বস্ত তখন এমন সিদ্ধান্ত নিলেন ভোপালের ধর্মগুরুরা।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, খরা থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় দুই মাস আগে গত ১৯ জুলাই এ ব্যাঙ দুটিকে বিয়ে দেওয়া হয়। টানা বৃষ্টিতে ভোপালের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হওয়ায় এবার তাদের বিচ্ছেদ ঘটানো হলো। গত বুধবার ব্যাঙের এ বিচ্ছেদ ঘটানো হয়।
হিন্দু ধর্মের একাংশের বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলে দেবরাজ ইন্দ্র খুশি হয়ে বৃষ্টিপাত ঘটান। দুই মাস আগে ভোপালে বৃষ্টির অভাবে খরা পরিস্থিতির সৃষ্টি হলে রীতিমতো সামাজিক নিয়ম মেনে বিয়ে দেওয়া হয়েছিল দুটি ব্যাঙের। ১৯ জুলাই ব্যাঙ দুটির বিয়েতে মন্দিরে অনেক লোককে খাওয়ানোও হয়েছিল।
ব্যাঙের সেই বিয়ের পর বৃষ্টিপাত শুরু হয়। তবে এ বৃষ্টিপাত দিন দিন প্রয়োজনের চেয়েও বেশি হয়ে যায়, ভোপালের নানা জায়গায় বন্যা দেখা দেয়। ভোপালে বৃষ্টি ১৩ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় ভোপালে ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে, ভেসে গেছে এর অধিকাংশ এলাকা।
এই অতিবর্ষণে বিপাকে পড়ে ভোপালবাসী। তাদের ধারণা, ব্যাঙের বিয়ে দেওয়ার কারণেই এই অতিবৃষ্টি সৃষ্টি হয়েছে। তাই ১৯ জুলাই যে দুটি ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছিল, তাদের বিচ্ছেদ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বুধবার ব্যাঙ দুটিকে আবার মন্দিরে এনে রীতিমতো মন্ত্রপাঠ করে বিচ্ছেদ ঘটানো হয়েছে।
ভোপালের ধর্মগুরুদের দাবি, এই বিচ্ছেদের ফলে অতিবৃষ্টির প্রকোপ থেকে রক্ষা পাবেন ভোপালবাসী।
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক











