ব্রাজিলে একদিনে করোনায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
ব্রাজিলে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে প্রায় দুই হাজার লোক মারা গেছেন।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিদিনের মৃত্যুর হিসেবে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার ৯৭২ জন লোক করোনায় মারা গেছেন। বিশ্বে এক দিনের মৃত্যুর হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে কেবলমাত্র যুক্তরাষ্ট্রেই এর চেয়ে বেশি লোক এক দিনে মারা গেছে।
ব্রাজিলে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭০ হাজার ৭৬৪ জন। এ পর্যন্ত মারা গেছে ২ লাখ ৬৪ হাজার ৩৭০ জন।
এর আগে দেশটিতে এক দিনে সর্বোচ্চ সংখ্যক মারা গিয়েছিল ৩ মার্চ। ওই দিনের মৃতের সংখ্যা ছিল ১৯ শ’। গত দু’সপ্তাহে মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বেড়েছে।
এদিকে দেশটির হাসপাতালের চিত্রও ভয়াবহ। নিবিড় পরিচর্যা কেন্দ্রের ৮০ শতাংশেরও বেশি করোনা রোগীর দখলে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস ব্রাজিলের প্রতি করোনা মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ব্রাজিলের কারণে তার প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে যদি না দেশটি করোনা মোকাবেলায় আন্তরিক না হয়।
এদিকে ব্রাজিলে টিকা দেয়ার গতিও খুব ধীর। দেশটির ৮৬ লাখ লোকের মধ্যে মাত্র ৪.১ শতাংশ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে মাত্র ২.৯ শতাংশ লোক।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










