ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৮:৫৭:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ব্রাজিলে বন্যায় ১৮ মৃত্যু, গৃহহীন কয়েক হাজার লোক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাজিলের বহিয়া রাজ্যে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় রোববার মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এতে প্রায় ৩৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সেখানে নভেম্বর থেকে এ প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, বহিয়া দমকল কর্মীরা ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি নদীতে  পড়ে তিনি প্রাণ হারান।

বহিয়া নাগরিক সুরক্ষা সংস্থা সুদেক জানায়, সেখানে বন্যার ঘটনায় দু’জন নিখোঁজ রয়েছে এবং ১৯ হাজার ৫৮০ জন গৃহহীন হয়ে পড়েছে এবং আরো ১৬ হাজার ১ জন বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছে। এনিয়ে সেখানে মোট প্রায় ৩৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

সুদেক আরো জানায়, এ প্রকৃতিক দুর্যোগ শুরু হওয়ার পর থেকে আরো ২৮৬ জন আহত হয়েছে।

দুর্যোগের কারণে ৪ লাখ ৩০ হাজার ৮শ’ জনেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সাম্প্রতিক দিনগুলোতে সেখানের পরিস্থিতির আরো অবনতি ঘটতে দেখা যাচ্ছে।