ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১১:১৯:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

ব্রাজিলে হাসপাতালে আগুন : ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৪ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। এদের অধিকাংশ বয়স্ক নারী-পুরুষ। দমকলকর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কি ভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার রাতে এ আগুন লাগে। জেনারেটরের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তারা মনে করছেন।

তবে সিটি মেয়র নাশকতার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না। দমকলকর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নগরীর ফরেনসিক ইনষ্টিটিউট বলছে, নিহতের অধিকাংশের বয়স ৬৬ কিংবা তারচেয়ে বেশি। এদের অনেকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।

হাসপাতাল থেকে বলা হয়েছে, আগুন লাগার সময় সেখানে ১০৩ জন রোগী ছিল। তাদের উদ্ধারে সহায়তার জন্যে ১শ’ চিকিৎসক কাজ করছে। রোগীদের মধ্যে ৭৭ জনকে অন্য হাসপাতালে এবং ১৪ জনকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।