ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৩:০৪:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

ব্রাজিলে ২০ লাখ মানুষ করোনায় আক্রান্ত, মৃত‌্যু ৭৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের পরেই ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সবচেয়ে বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছেন। গত একদিনে বিশ্বের সবেচেয়ে বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে এবং মৃত‌্যু হয়েছে প্রায় ৭৭ হাজার মানুষের।

গত একদিনে ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮২৯ জন এবং মৃত্যু হয়েছে ১২৯৯ জন। খবর ওয়ার্ল্ডোমিটারের।

ব্রাজিলে এখন পর্যন্ত ২০ লাখ ১৪ হাজার ৭৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৮২২ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৬৬ হাজার ৭৭৫ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ৯৫ হাজার ২৫ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৪১ হাজার ১১৮ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৭৯ হাজার ৬৩৩ জন।

শুক্রবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৬০৩ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৯২ হাজার ৬৭৭ জন। সুস্থ হয়েছেন ৮২ লাখ ৭৭ হাজার ৭৪১ জন।

-জেডসি