ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৮:৪৫:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৭ পিএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভয়াবহ বন্যা ও ঝড়ের কারণে সেখানকার সড়ক ও রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেলে স্থানীয় সময় বুধবার (১৭ নভেম্বর) ব্রিটিশ কলাম্বিয়ার প্রধান এই জরুরি অবস্থা জারি করেন। খবর বিবিসি ও আলজাজিরা।

বিবিসি জানায়, ব্রিটিশ কলাম্বিয়ায় গেল রোববার সারারাত ঝড় ও বৃষ্টির পর থেকে সেখানে হাজার হাজার বাসিন্দা আটকে পড়েন। আটকে পড়াদের সাহায্য করার জন্য কানাডার সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

বুধবার এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারির ঘোষণা দেন প্রাদেশিক প্রধান জন হরগান। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে এই ঘোষণা কার্যকরের ঘোষণা দিয়ে সেখানে তিনি জানান, জরুরি অবস্থার কারণে মানুষ বন্যা কবলিত এলাকা ও রাস্তায় যাওয়া থেকে বিরত থাকবে এবং একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের কাছে প্রয়োজনীয় সহায়তাও পৌঁছানো নিশ্চিত করা যাবে।

বুধবার আটকে পড়াদের কাছে হেলিকপ্টার ব্যবহার করে খাবার পৌঁছে দেওয়া হয়।


 

এই বিভাগের জনপ্রিয়