ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৮:১৭:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছায় যে ভুল করলেন ইভানকা!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন বরিস জনসন। প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করার পরই বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন অনেকে। সেই তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প।

তবে ইভানকা শুভেচ্ছা জানাতে গিয়ে যুক্তরাজ্যের নাম ভুল লিখেছেন। তিনি ইউনাইটেড কিংডমের জায়গায় লেখেন ইউনাইটেড কিংস্টন! এজন্য ইভানকা সমালোচনার মুখেও পড়েন।

ইভানকা বরিস জনসনকে শুভেচ্ছা জানাতে গিয়ে তার অফিশিয়াল টুইটারে লেখেন, ‘অভিনন্দন @বরিস জনসন। ইউনাইটেড কিংস্টনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে শুভেচ্ছা।’

পরে অবশ্য ইভানকা তার শুভেচ্ছা বার্তায় বরিসের দেশের নামের বানান সংশোধন করেন।

-জেডসি