ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১৭:১৪:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

ব্রিটিশ রাজবধূ মার্কেলের প্রশংসায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাজ্য সফরের আগে ব্রিটিশ যুবরাজ হ্যারির স্ত্রী মেগান মার্কেলের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সান পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় না ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় মার্কিন বংশোদ্ভূত ওই ব্রিটিশ রাজবধূ আমার সমালোচনা করেছিলেন।

তিনি আরও বলেন, মেগান মার্কেল এতোটা নোংরা না। আমি চাই ব্রিটিশ রাজ পরিবারে নিজের যোগ্যতায় স্থান করে নেবেন তিনি।

২০১৮ সালের মে মাসে ব্রিটিশ যুবরাজ হ্যারির সঙ্গে বিয়ে হয় মার্কিন অভিনেত্রী, মডেল এবং মানবাধিকার কর্মী মেগান মার্কেলের।

মার্কলের জন্ম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে এবং তিনি সেখানেই প্রতিপালিত হন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের ইভানসস্টন শহরে অবস্থিত নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার এবং আন্তর্জাতিক গবেষণা বিষয়ের ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেন।

বিয়ের পর অভিনয় ছেড়ে দেন। এ মাসেই ডাচেস অব সাসেক্স, মেগান মার্কেল একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এটা তাদের প্রথম সন্তান।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়