ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৮:০৭:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ব্রিটেনের অর্থমন্ত্রী পাকিস্তানি, স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে সাজিদ জাভিদকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। আর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেলকে। -খবর ডন অনলাইনের

বুধবার শপথের মাধ্যমে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর বরিস জনসন মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটির দায়িত্ব দিলেন সাজিদকে।

কাজেই সাবেক এই বিনেয়োগ ব্যাংকার জনসনের মন্ত্রিসভার অর্থনৈতিক নীতি নির্ধারণের দায়িত্ব পেলেন। এই প্রথম কোনো নৃতাত্ত্বিক সংখ্যালঘুকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে দেশটিতে।

এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তানি অভিবাসী বাস-চালকের সন্তান সাজিদ জাভিদ একটি আধুনিক, বহু-সংস্কৃতি ও মেধাভিত্তিক ব্রিটেনের প্রতিচ্ছবি।

অর্থনৈতিকভাবে উদারপন্থী সাজিদ জাভিদ ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষেই ভোট দিয়েছিলেন।

তবে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দিতে যাওয়া এক কিশোরীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তিনি উদারপন্থীদের সমালোচনার শিকার হয়েছেন।

এক পাকিস্তানি মুসলমান অভিবাসীর ঘরে ল্যানক্যাশায়ারের রোচড্যালে জন্মগ্রহণ করেন তিনি।

আর প্রীতি প্যাটেল ২০১৬ সালের দিকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ছিলেন। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক দিক থেকে তাকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারপন্থী বলা হয়।

তার জন্ম গ্রেটার লন্ডনের উত্তরপূর্বের পৌরশহর হ্যারোওয়ে। তারা বাবা ও মা ভারতের গুজরাট থেকে প্রথকে উগান্ডায় যান।

কিন্তু ষাটের দশকে প্রেসিডেন্ট ইদি আমিন এশীয়দের বহিষ্কারের ঘোষণা দিলে তারা যুক্তরাজ্যে আশ্রয় নেন এবং হার্টফোডশায়ারের বসবাস শুরু করেন।

-জেডসি