ব্রিটেনের প্রথম ‘ফার্স্ট গার্লফ্রেন্ড’ ক্যারি সাইমন্ডস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ব্রিটেনের প্রথম ‘ফার্স্ট গার্লফ্রেন্ড’হতে যাচ্ছেন ৩১ বছরের ক্যারি সাইমন্ডস। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রেমিকা হিসেবে তিনিও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের নতুন বাসিন্দা হতে চলেছেন। খবর দ্যা টেলিগ্রাফের।
বুধবারই ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের নতুন বাসিন্দা ৫৫ বছরের বরিসের সঙ্গী হতে চলেছেন তার প্রেমিকা ক্যারি সাইমন্ডস।
দুজনের বয়সের ফারাক প্রায় ২৪ বছর। ক্যারি আগে কনজারভেটিভ পার্টির ডিরেক্টর অব কমিউনিকেশনের দায়িত্ব পালন করেছেন।
২০১৮ সালের সেপ্টেম্বরে স্ত্রীর সঙ্গে বরিসের বিবাহ বিচ্ছেদের ঘোষণার আগে থেকেই তাদের প্রেম নিয়ে গুঞ্জন চলছিল।
বিচ্ছেদের পর থেকেই দুজন দক্ষিণ লন্ডনে একসঙ্গে থাকতে শুরু করেন। এ নিয়ে বিভিন্ন সময় প্রশ্নেরও মুখোমুখি হয়েছেন বরিস জনসন। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেননি।
গত ২০ জুন ক্যারির বাসায় পুলিশ আসার পর বরিসের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি পরিষ্কার হয়ে যায়। ক্যারি ও বরিস জনসনের ঝগড়ার কারণে প্রতিবেশীরা পুলিশ ডেকেছিল।
ক্যারি নাকি সেই সময় বরিসকে তার ফ্ল্যাট ছেড়ে দিতে এবং এ সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলছিলেন। দক্ষিণ-পশ্চিম লন্ডনের অভিজাত এলাকায় বড় হয়ে ওঠেন ক্যারি। গোডলফিন ও ল্যাটমের প্রাইভেট স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা সম্পন্ন করেন তিনি।
এর পর সেন্ট্রাল ইংল্যান্ডের ওয়্যারউইক বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার ও ইতিহাস নিয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ক্যারির বাবা ছিলেন ‘দি ইন্ডিপেনডেন্ট’ পত্রিকার সহপ্রতিষ্ঠাতা ম্যাথু সাইমন্ডস।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











