ব্রিটেনে আগামীকাল থেকে নতুন কোভিড নিয়ম চালু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৫ এএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার
সংগৃহীত ছবি
ব্রিটিশ সরকার আগামীকাল মঙ্গলবার থেকে নতুন করে কোভিড নিয়ম-কানুন চালু করছে। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবেলায় এ উদ্যোগ নেয়া হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, মঙ্গলবার থেকে দোকানপাট ও গণপরিবহনে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা কিংবা বাড়ি থেকে অফিস করার নিয়ম এখনই চালু করা হচ্ছে না।
ব্রিটেনে আসা সকল ভ্রমণকারীকে পিসিআর টেস্ট করতে হবে এবং করোনার রিপোর্ট নেগেটিভ হিসেবে রেজিস্টার্ড না হওয়া পর্যন্ত আইসোলেশানে থাকতে হবে।
প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার এক সংবাদ সম্মেলন করে করোনা মোকাবেলায় এসব কঠোর পদক্ষেপ ঘোষণা করেন। তবে তিনি কবে থেকে এসব পদক্ষেপ কার্যকর হবে তা জানাননি।
এদিকে ওমিক্রনের কারনে আফ্রিকার দক্ষিনাঞ্চলীয় ১০টি দেশের সাথে ব্রিটেন আগেই ফ্লাইট যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। তবুও শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে শত শত যাত্রী ইংল্যান্ডে আসার খবর স্বাস্থ্য মন্ত্রী স্বীকার করেছেন, যাদের কোন পরীক্ষাও করা হয়নি।
তবে ইংল্যান্ডে নতুন করে আর কেউ করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন।
এর আগে শনিবার ব্রিটিশ সরকার দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ সংশ্লিষ্টতা রয়েছে এমন দুজনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে।
বিরোধী লেবার পার্টি সরকারের এসব পদক্ষেপকে সামান্য ও বিলম্বে নেয়া হয়েছে বলে সমালোচনা করেছে।
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে










