ব্রিটেনে বছরে সহিংসতার শিকার ১৫ লাখের বেশি নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ৯ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
গতবছর ব্রিটেনে ১৫ লাখের বেশি নারী অভ্যন্তরীণ সহিংসতার শিকার হয়েছেন। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তরের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, গত বছর ব্রিটেনে ১৫ লাখের বেশি নারী তাদের স্বামী, বয়ফ্রেন্ড,অথবা সাবেক স্বামীর হাতে সহিংসতার শিকার হয়েছেন।
জাতীয় পরিসংখ্যান অফিসের রিপোর্টে বলা হয়, প্রায় ৮৮৮ জন নারী তাদের বর্তমান পার্টনারের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সম্পর্ক ছেদের প্রথম মাসে নিহত হয়েছেন ১৪২ জন নারী।
এক পুলিশ প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালের মার্চ থেকে জুন পর্যন্ত যখন যুক্তরাজ্যে কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়; এই সময় নারীদের গৃহে হেনস্তা শিকারের মাত্রা ৭ শতাংশ বৃদ্ধি পায়।
ইংল্যান্ড এবং ওয়েলসের পুলিশ ফেডারেশন শুধুমাত্র গত বছরই ১৭ লাখের বেশি নারীর প্রতি অভ্যন্তরীণ সহিংসতার মামলা রেকর্ড করেন। এই সময়ে জাতীয় সহিংসতা হেল্পলাইনে কলের সংখ্যা ৬৫ শতাংশ বৃদ্ধি পায়।
যুক্তরাজ্যের নারীদের রক্ষার জন্য কাজ করা বিভিন্ন সংগঠন, নারী এবং স্ত্রী লিঙ্গের মানুষ হত্যার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এমন একটি সংগঠন ‘ফেমিসাইড সেনসাস’ ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সংগ্রহ করা এক প্রতিবেদনে জানিয়েছে, এই দশ বছরে যুক্তরাজ্যে ১ হাজার ৪২৫ জন নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
ব্রিটেনভিত্তিক আরেকটি সংগঠন ‘নিয়া এন্ডিং ভায়োলেন্স’ জানিয়েছে, ২০২১ সালের প্রথম দুই মাসে ২৫ জন নারীকে হত্যা করা হয়েছে।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে, স্ত্রী লীঙ্গের মানুষেদের হত্যার সঙ্গে বৈবাহিক অবস্থার কোনো সম্পর্ক নেই। সবথেকে সহিংসতার শিকার হন ২০ থেকে ২৪ বছরের মেয়েরা। আবার বিবাহিত নারীদের থেকে ডিভোর্সড নারীরা বেশি সহিংসতার শিকার হন।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










