ব্রেক্সিট ইস্যুতে বরিসকে ১ মাস সময় দিলো মার্কেল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২০ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
আয়ারল্যান্ড সীমান্তে ‘ব্যাকস্টপট ব্যবস্থা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ঘোর আপত্তির প্রেক্ষাপটে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল তাকে ৩০ দিনের মধ্যে বিকল্প প্রস্তাব পেশ করার চ্যালেঞ্জ করেছেন৷এমন অবস্থায় চুক্তিহীন ব্রেক্সিট হলে সেই ব্যর্থতার দায় ইউরোপের উপর চাপিয়ে দেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য আরও কঠিন হয়ে পড়ল৷
ব্যাকস্টপের বদলে ‘কিছু একটা সমাধানসূত্রট উঠে আসবে বলে এতকাল দাবি করে আসছিলেন বরিস জনসন৷ কিন্তু তিনি এখনো এই মর্মে কোনো স্পষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব পেশ করেননি৷
ব্রিটিশ প্রধানমন্ত্রী হবার পর বরিস জনসন তার প্রথম বিদেশ সফরের জন্য জার্মানিকেই বেছে নিয়েছিলেন৷ তার নিজের শর্তে চুক্তিহীন ব্রেক্সিট এড়ানোর একমাত্র আশা ছিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল৷ ব্রেক্সিট চুক্তির মধ্যে রদবদলের ক্ষীণ আশ্বাস আদায় করতে পারলেও তার বদলে কঠিন দায়িত্ব নিয়ে লন্ডনে ফিরতে হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীকে৷
বৃহস্পতিবার তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেও এক্ষেত্রে কোনো ছাড় আদায় করতে পারবেন না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷ মার্কেল ক্ষীণ আশ্বাস দিলেও ম্যাক্রোঁ বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্রেক্সিট চুক্তি নিয়ে কোনোরকম আলোচনা সম্ভব নয়৷ চুক্তিহীন ব্রেক্সিট কার্যকর হলে সেই দায় সম্পূর্ণ ব্রিটেনকেই নিতে হবে৷
মার্কেল নিজেও ব্রেক্সিট চুক্তির মধ্যে রদবদলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন৷ তবে বর্তমান অচলাবস্থা কাটাতে তিনি এই চুক্তি অনুমোদনের পর ব্যাকস্টপের বদলে আইরিশ সীমান্তে দ্রুত কোনো স্থায়ী ব্যবস্থা চালু করার পক্ষে৷ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের বিচ্ছেদের পর দুই পক্ষের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক স্থির করার সময় এই প্রশ্নের মীমাংসা খোঁজার কথা ছিল৷ সেই সমাধানসূত্র এখনই পাওয়া গেলে কট্টর ব্রেক্সিটপন্থিদের ব্যাকস্টপ সংক্রান্ত আপত্তির আর কোনো কারণ থাকবে না, মার্কেল এমনটাই আশা করছেন৷ তবে সেই দায় তিনি ব্রিটেনের ওপরেই চাপিয়ে দিয়েছেন৷ ফলে জনসন ও কট্টর ব্রেক্সিটপন্থিদের ব্যাকস্টপ-বিরোধিতার বদলে এবার গঠনমূলক প্রস্তাব পেশ করতে হবে৷
বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর জনসন দেশে ফিরে ইইউ-বিরোধিতার বদলে গঠনমূলক সমাধানসূত্রের লক্ষ্যে সক্রিয় হয়ে উঠবেন, এমনটা ধরে নেওয়া কঠিন৷ আগামী ৩১শে অক্টোবরের মধ্যে ব্যাকস্টপ ব্যবস্থার গ্রহণযোগ্য বিকল্প খুঁজে ইইউর সম্মতি আদায় করে সংসদে ব্রেক্সিট চুক্তি অনুমোদন করানো অত্যন্ত কঠিন কাজ৷ ব্রিটিশ সংসদে ব্রেক্সিট চুক্তি অনুমোদন করানোর পর ইইউ পার্লামেন্ট ও সদস্য দেশগুলিকেও সেই চুক্তি অনুমোদন করাতে হবে৷ তবেই চুক্তিহীন ব্রেক্সিট এড়ানো সম্ভব হবে৷ অথবা ব্রিটিশ সরকারকে এই সময়সীমা আবার পেছানোর আবেদন করতে হবে৷ আগাম সংসদ নির্বাচন ও ব্রেক্সিট পুরোপুরি বাতিল করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











