ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৯:২১:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ব্রেক্সিট নিয়ে বিরোধী নেতার সহায়তা চাইলেন থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রেক্সিট ইস্যুর বিকল্প প্রস্তাবগুলোও পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর অচলাবস্থা কাটাতে বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিনের সহায়তা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এছাড়া ব্রেক্সিট চুক্তি পাস করাতে থেরেসা মে ইউরোপীয় ইউনিয়নের কাছে আবারও সময় বাড়ানোরও দাবি করবেন বলেও জানা গেছে। খবর বিবিসির।  

সোমবার পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর বিস্তারিত আলোচনার জন্য তার সঙ্গে দেখা করারও ইচ্ছা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় সোমবার রাতে ব্রিটিনের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে কাস্টমস ইউনিয়ন এবং নরওয়ে-পদ্ধতির ব্যবস্থাপনায় ব্রিটেনকে একক বাজার ব্যবস্থায় রাখাসহ ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী থেরেসা মে’র চার বিকল্প প্রস্তাবের ওপর ভোট হয়। কিন্তু একটি প্রস্তাবও সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

হাউজ অব কমনসের নীতি নির্ধারণী এমপিদের ৪ ঘণ্টা বিতর্কের পর ভোটে সবগুলো প্রস্তাব অল্প ব্যবধানে বাতিল হয়ে যায়।

প্রস্তাবগুলো হল- যে কোনো ব্রেক্সিট চুক্তিতে ইইউ’র সঙ্গে যুক্তরাজ্যজুড়ে স্থায়ী ও সর্বাত্মক কাস্টমস ইউনিয়ন প্রতিষ্ঠা, ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন-ইএফটিএ’তে যোগদান ও ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া-ইইএ’তে থেকে যাওয়া, পার্লামেন্টে পাস হওয়া যে কোনো ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের আগে এর পক্ষে গণভোটের আয়োজন এবং চুক্তি ছাড়া ইইউ থেকে বেরিয়ে যাওয়া রোধে পদক্ষেপ, প্রয়োজনে ব্রেক্সিট বাতিলে চূড়ান্ত ভোট।

এখন প্রস্তাবগুলো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়ে বাতিল হয়ে যাওয়ায় থেরেসা মে’কে আগামী ১২ এপ্রিলের মধ্যে হয় ইইউ’র কাছ থেকে ব্রেক্সিটের জন্য সময় বাড়িয়ে নেয়ার চেষ্টা করতে হবে, নয়তো চুক্তি ছাড়াই ইইউ ত্যাগের সিদ্ধান্ত নিতে হবে।

এর আগে ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রী মে’র প্রস্তাবিত তিনটি খসড়া চুক্তি পার্লামেন্টে এমপিদের ভোটে বাতিল হয়ে গিয়েছিল।

-জেডসি