ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৮:১৩:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ব্রেক্সিট: সময় বাড়ানোর আর্জি নিয়ে ইইউ নেতাদের দ্বারস্থ মে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পূর্বনির্ধারিত সময় ফুরিয়ে আসছে। কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করতে এখনো নিজেদের মধ্যেই কোন সমঝোতায় পৌঁছাতে পারেনি ব্রিটিশ এমপি-মন্ত্রীগণ। এই অবস্থায় দ্রুত কোন না কোন ব্রেক্সিট চুক্তি কিংবা এর বিকল্প সিদ্ধান্তে আসতে হবে। নতুবা অস্থিত্ব সংকটের মুখে পড়বেন প্রধানমন্ত্রী টেরিজা মে’র সরকার।

এই অবস্থায় ব্রেক্সিটের সময়সীমা আরো বাড়ানোর জন্য জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁর দ্বারস্থ হয়েছেন টেরিজা মে। খবরে বলা হচ্ছে, দুই নেতার সঙ্গে এই বৈঠকে ব্রেক্সিটের জন্য আগামী জুন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরিমধ্যে তিনি বার্লিনে জার্মান চ্যান্সেলরের সাথে বৈঠক করেছেন। প্যারিসে গিয়ে প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁর সঙ্গে এরপরই স্বাক্ষাত করবেন।

বুধবার ব্রেক্সিট সময়সীমা বাড়ানোর ওপর জরুরি একটি সম্মেলন ডাকা হয়েছে। যেখানে ইইউ’র নেতারা ব্রেক্সিটের সময়সীমা বাড়ানোর বিষয়ে ভোট দিবেন। আর এই ভোটের আগেই ইইউ নেতাদের মনোযোগ আকর্ষণে ব্যক্তিগত পর্যায়ে এই স্বাক্ষাত আর বৈঠক করছেন টেরিজা মে।     

অপরদিকে, ব্রেক্সিটে ইস্যুতে বিরোধী দল লেবার পার্টির সঙ্গে আলোচনা এগিয়ে নেয়া হচ্ছে। এই আলোচনার বিষয়ে আশাবাদী তথ্য দিয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রীট। লেবার পার্টির সঙ্গে প্রধানমন্ত্রী টেরিজা মে’র আলোচনা সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। তবে সংকটের সমাধান বের করতে আরো কিছু সময় লাগবে বলেও জানানো হয়।

বৈঠকের নিয়ে লেবার নেতা জেরেমি করবিনও জানান, প্রধানমন্ত্রী তার ব্রেক্সিট প্রস্তাবের বিষয়ে আসা সকল বাধা ইতোমধ্যে অতিক্রম করেছেন। সমঝোতায় পৌঁছানোর ইঙ্গিতও দেন তিনি।

এই অবস্থায় অতিরিক্ত সময় না পেলে আগামী ১২ই এপ্রিল চুক্তিবিহীন ব্রেক্সিটের ভাগ্যবরণ করে নিতে হবে ব্রিটেনবাসীকে। যা কোনভাবেই দেশটির জন্য সুখকর হবে না।  

-জেডসি