ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২৩:০২:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ভদ্রতার সব সীমা অতিক্রম করেছে বিজেপি: সোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেস এবং ইউপিএ জোটের। দলের একেবারে নিজেদের ধরে নেওয়া আসন আমেথিতে হেরেছেন দলের সভাপতি রাহুল গান্ধী। ভোটে হারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সভাপতির পদ থেকেও ইস্তফা দিতে চেয়েছিলেন রাহুল। দল রাজি না হওয়ায় এখনও সেই পদে কর্তব্য পালন করে যাচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে ভোট পরবর্তী প্রথম র‌্যালিতে বেরোলেন ইউপিএ জোট নেত্রী সোনিয়া গান্ধী।

বুধবার রায়বরেলিতে গিয়ে একটি জনসভায় ভাষণ রাখার সময়ে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেন, ‘শাসক দল বিজেপি ক্ষমতা থেকে ভদ্রতা ও সৌজন্যের সব সীমা অতিক্রম করে গিয়েছে। দেশ এমন একটা নির্বাচন পেরিয়ে এলো যার বিভিন্ন ধাপ নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকে গিয়েছে। ভোট টানতে সমস্ত রকম পদ্ধতির প্রয়োগ হয়েছিল। জনগণ জানেন, নির্বাচনে কী কী হয়েছিল তার মধ্যে কোনটা নৈতিক আর কোনটা নয়।’

নিজের সংসদীয় এলাকা থেকে সোনিয়া গান্ধী বলেন, ‘আমার মনে হয় ভদ্রতার সব সীমা অতিক্রম করেছে বিজেপি। এমন পরিস্থিতি দেশের জন্যে খুবই দুর্ভাগ্যের বিষয়।’

-জেডসি