ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৪:১০:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভবিষ্যতেও ফলের উৎসবকে অব্যাহত রাখার আহবান

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ২০ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ফল উৎসব সংসদের ঐতিহ্য।  তিনি  এভাবেই ভবিষ্যতেও ফলের উৎসবকে অব্যাহত রাখার আহবান জানান।

আজ সোমবার তিনি  জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশন আয়োজিত 'ফল উৎসবে  প্রধান অতিথি'র বক্তৃতায় এসব কথা বলেন।

 এসময় স্পিকার ফল উৎসবের আয়োজন করার জন্য এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী  এবং হুইপ ইকবালুর রহিম এমপি। বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিআরইউ'র সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খানসহ সংসদ বিটের সাংবাদিকরা  উপস্থিত ছিলেন। 

এবারো দেশীয় ২১টি জাতের ফল দিয়ে সাজানো হয়  উৎসব। এর মধ্যে ছিল আম, জাম, লিচু, লটকন, কাঁঠাল, কলা, ডেউয়া, পেঁপে, তরমুজ, পেয়ারা, আমলকি, আনারস, গাঁজর, বিলাতী গাব, জামরুল ইত্যাদি। স্পিকার ফল উৎসবকে ইউনিক হিসেবে উল্লেখ করেন। দেশীয় ফলের সম্ভার দেখে তিনি অভিভূত হন। এসময় তিনি বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের সার্বিক সফলতা কামনা করেন।