ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৯:৩২:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ভাবির ছুরিকাঘাতে ননদ খুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৩০ পিএম, ২০ মে ২০১৮ রবিবার

চট্টগ্রামের হাটহাজারীতে তাসলিমা আক্তার (৩৫) এর ছুরিকাঘাতে আফছানা পারভিন বুলু (২৩)র মৃত্যু হয়েছে। সম্পর্কে তাসলিমা পারভিনের ভাবি হন। নিজের ননদকেই ছুরিকাঘাত করে ভাবি। এই ঘটনায় তাসলিমার স্বামী খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আফসানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। শুক্রবার রাতে কাটিরহাট বাজারের পূর্ব পাশে বাকের আলী গোমস্তার বাড়িতে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত এগারটার দিকে হাটহাজারী থেকে ননদের ছুরিকাঘাতে আহত তাসলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে চমেকে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হাসপাতালের কার্ডিলজি বিভাগে ভর্তি আছেন।

এদিকে নিহতের স্বজনেরা জানান, শুক্রবার রাতে আফছানার সঙ্গে পাওনা টাকা নিয়ে চাচাতো ভাই খোরশেদের স্ত্রীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় দুই জনই ছুরি দিয়ে পরস্পরকে আঘাত করেন। পরে পরিবারের অন্য সদস্যরা গুরুতর অবস্থায় ননদ-ভাবিকে উদ্ধার করে নাজিরহাট মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক আফসানাকে মৃত ঘোষণা করেন। আর খোরশেদের স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বিষয়টি পুরো এলাকায় চাঞ্চ্যলের সৃষ্টি করেছে।