ভারতকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতকে ৫ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭২ রান তুলে দেয় পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল। সেই বড় রান তাড়া করতে গিয়ে শুরুতে ধাক্কা খেলেও, হরমনপ্রীত কৌর ও জেমাইমা রড্রিগেজ দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন। কিন্তু দু'জন সেট হয়েও ফিরলেন। পারলেন না রিচা ঘোষও। মোক্ষম সময় খারাপ শট মেরে বঙ্গতনয়া বুঝিয়ে দিলেন যে, তিনি এখনও পরিণত নন। ফলে শেষ দিকে দীপ্তি শর্মাও ব্যর্থ হলেন। আর এতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল চলতি বিশ্বকাপের ফেবোরিট ভারত।
অজি ব্য়াটাররা শুরু থেকে দাপট দেখাতে শুরু করেন। ৩২ রানে থাকা অবস্থায় রাধা যাদবের বলে বেথ মুনির ক্যাচ ফেলে দিলেন শেফালি বর্মা। আর সেটাই কাল হল। শেষ পর্যন্ত শিখা পাণ্ডের বলে ৩৭ বলে ৫৪ রান করে ফেরেন মুনি। মারলেন ৭টি চার ও ১টি ছক্কা। আর এক ওপেনার অ্যালিসা হিলি করেন ২৬ বলে ২৫ রান।
১৮ বলে ৩১ রান করে দীপ্তি শর্মার বলে ফেরেন অ্যাশলে গার্ডনার। ৭ রান করে শিখা পাণ্ডের বলে ফেরেন গ্রেস হ্যারিস। ঝোড়ো ব্যাটিং করলেন মেগ ল্যানিং। ৩৪ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৭২ রান।
অজি বোলারদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা ভারতীয় ব্যাটিংয়ের। তার ওপর দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ভারত। মেগান স্কাটের বলে মাত্র ৯ রান করে এলবিডব্লিউ হয়ে গেলেন শেফালি বর্মা। ১.৩ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ১১/১। এখানেই শেষ নয়। পরের ওভারেই স্মৃতি মান্ধানাকে ফেরান অ্যাশলে গার্ডনার। আম্পায়ার যদিও স্মৃতিকে নট আউট দিয়েছিলেন। কিন্তু ডিআরএস নেয় অস্ট্রেলিয়া। সেখানে দেখা যায়, ‘আম্পায়ারস কল’-এর মতে স্মৃতি। ফের একবার বড় ম্যাচে ব্যর্থ হলেন তিনি। কিছুক্ষণ পর দলের চাপ বাড়িয়ে রান আউট হন ইয়াস্তিকা ভাটিয়া। ফলে ২৮ রানে ৩ উইকেত হারিয়ে একেবারে ব্যাকফুটে চলে যায় ভারত।
সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন হরমনপ্রীত কৌর ও জেমাইমা রড্রিগেজ। পালটা মার দিয়ে চতুর্থ উইকেটে চোখের নিমেষে ৬৯ রান যোগ করেন দুই তারকা। যে সময় এই জুটি ভয়ংকর হয়ে উঠতে শুরু করেছে, ঠিক সেই সময় অহেতুক স্কুপ মারতে গিয়ে ডার্সি ব্রাউনের বলে উইকেটকিপার অ্যালিসা হিলির হাতে ক্যাচ তুলে আউট হন জেমাইমা। ফিরে যাওয়ার আগে ২৪ বলে ৪৩ রান করেন পাকিস্তানের বিরুদ্ধে জয়ের নায়িকা।
পরে রিচাকে সঙ্গে নিয়ে লড়তে থাকেন হরমন। জ্বর ভুলে করলেন অর্ধ শতরান। কিন্তু শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ জেতাতে পারলেন না। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হলেন অধিনায়ক। ৩৪ বলে ৫২ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ রানে হার ভারতের। হরমনপ্রীতের মরিয়া লড়াই বাঁচাতে পারল না ভারতকে।
ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হয়েছে অ্যাশলে গার্ডনার।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আগামী ২৬ ফেব্রুয়ারি কেপ টাউন অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে জয়ী দল মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



