ভারতীয় ফেডারেশনকে নিষিদ্ধের হুঁশিয়ারি আন্তর্জাতিক সংস্থার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩১ পিএম, ৩১ মে ২০২৩ বুধবার
কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি হেনস্তার শিকার হন কুস্তিগিররা। ছবি: সংগৃহীত
তোপের মুখে পড়েছে সর্বভারতীয় কুস্তি ফেডারেশন। দেশটির কুস্তিগিরদের যেভাবে হেনস্তা করা হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব কুস্তির নিয়ন্ত্রণ সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। প্রয়োজন পড়লে ভারতীয় ফেডারেশনকে নিষিদ্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা।
গতকাল মঙ্গলবার বিশ্ব কুস্তির নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে ভারতীয় কুস্তিগিরদের অবস্থা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে গত চার মাস ধরে আন্দোলন করছেন দেশটির আন্তর্জাতিক পদকপ্রাপ্ত নারী কুস্তিগিরেরা। তাদের দাবি, ব্রিজভূষণ শরণ সিংয়ের পদত্যাগ ও বিচার। কিন্তু এখন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা তাদের সমস্ত পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
পরে দিল্লিতে নতুন সংসদ ভবনের সামনে এই দাবি সংক্রান্ত কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি হেনস্তার শিকার হন সাক্ষী মালিক, বিনেশ ফোগাট, বজরং পুনিয়ার মতো কুস্তিগিররা। রাস্তায় পড়ে মার খাচ্ছেন পদকজয়ীরা, এই ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র।
এবার ভারতীয় কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছে বিশ্ব কুস্তির নিয়ন্ত্রণ সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, যেভাবে কুস্তিগিরদের মারধর করে আটক করা হয়েছে, তাদের ধরনাস্থল থেকে উচ্ছেদ করেছে কর্মকর্তারা, তা অত্যন্ত নিন্দনীয়। কয়েকদিনের মধ্যেই কুস্তিগিরদের সঙ্গে দেখা করতে আসবেন সংস্থার প্রতিনিধিরা।
একই সঙ্গেই ফেডারেশনকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। ভারতীয় কুস্তি ফেডারেশনের সাধারণ সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে দেন অভিযুক্ত প্রেসিডেন্ট ব্রিজভূষণ। ৪৫দিনের মধ্যেই এই সভা আয়োজিত হবে বলেই জানানো হয়। কিন্তু সেই সভা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
এ পরিস্থিতিতে বিশ্ব সংস্থা জানিয়েছে, এই সভা না হলে ভারতীয় ফেডারেশনকে নিষিদ্ধ করা হবে। ফলে চলতি বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপও ভারত থেকে সরিয়ে অন্যত্র আয়োজন করতে হবে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











