ভারতীয় স্ট্রেইন প্রতিরোধে কার্যকর অক্সফোর্ডের টিকা: পিএইচই
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৪ মে ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারতীয় স্ট্রেইনের বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকা/অক্সফোর্ড এবং ফাইজারের টিকা অত্যন্ত কার্যকর বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। বিশ্বজুড়ে টিকা দেয়া শুরু হওয়ার পর বিভিন্ন দেশ থেকে পাওয়া ডেটা (রিয়েল ওয়ার্ল্ড) বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)।
ধাপে ধাপে করোনাবিধি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ১৭ মে থেকে খুলে গেছে অধিকাংশ দোকানপাট, রেস্তরাঁ, কাফে, পাব, এমনকি চিড়িয়াখানাও। অফিস-কাছারিতেও যাচ্ছেন লোকজন। এত দিন বাড়িতে অতিথি আসা বারণ ছিল। এখন এক জায়গায় দু’টি পরিবারের জমায়েতকে অনুমতি দেওয়া হয়েছে। বাড়ির বাইরে ক্যাফে, রেস্তরাঁতেও দেখা করতে পারেন তারা। পরিকল্পনা রয়েছে, ২১ জুনের মধ্যে সব করোনা-বিধি তুলে দেওয়া হবে। কিন্তু প্রধানমন্ত্রী এ-ও জানিয়ে রেখেছেন, সবটা নির্ভর করছে পরিস্থিতির উপরে।
ভারতীয় স্ট্রেনে সংক্রমিতের সংখ্যা যেভাবে হু হু করে বাড়ছে, তাতে শেষ মুহূর্তে পিছু হটতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিজ্ঞানীরাও জানিয়েছেন, ভারতীয় স্ট্রেনটি সম্পর্কে অনেক কিছু অজানা। অন্যান্য স্ট্রেনের থেকে এর ক্ষমতা ঠিক কত বেশি, সেই উত্তর জানা নেই। এ অবস্থায় একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন ব্রিটিশ স্বাস্থ্য বিভাগ।
‘পাবলিক হেল্থ ইংল্যান্ড’ (পিএইচই)-এর রিপোর্টে বলা হয়েছে, বি.১.৬১৭.২ স্ট্রেনের বিরুদ্ধে ৮৮ শতাংশ কার্যকরী ফাইজ়ার-বায়োএনটেক ভ্যাকসিন। ব্রিটেন বা কেন্ট্র স্ট্রেন (বি.১.১.৭)-এর বিরুদ্ধে ৯৩ শতাংশ কার্যকরী।
পিএইচই-র রিপোর্টে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তিনি বলেন, ‘সে ক্ষেত্রে টিকাকরণের উপর ভরসা রেখে এক মাসের মধ্যে বন্দিদশা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারে ব্রিটেন।’
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজ়েনেকার ভ্যাকসিনটিও ভারতীয় স্ট্রেনের বিরুদ্ধে কার্যকারিতা প্রমাণ করেছে। তবে কিছুটা কম। গবেষণায় দেখা গেছে এটি ভারতীয় স্ট্রেনের বিরুদ্ধে ৬০ শতাংশ কার্যকরী এবং ব্রিটেন স্ট্রেনের বিরুদ্ধে ৬৬ শতাংশ কাজ দিচ্ছে।
হ্যানকক বলেন, ‘আমার আত্মবিশ্বাস বাড়ছে। আমরা ঠিক পথেই হাঁটছি। পিএইচই-র দেওয়া তথ্যে স্পষ্ট, ভারতীয় স্ট্রেনের বিরুদ্ধে সমানভাবে কাজ করছে ভ্যাকসিন।’’
নতুন করে আক্রান্তের সংখ্যা একেবারেই কমে গিয়েছিল ব্রিটেনে। কিন্তু সম্প্রতি ফের ১০.৫ শতাংশ বেড়েছে সংক্রমণ। বরিস জনসন দ্রুত টিকার দ্বিতীয় ডোজ় দেওয়ার কাজ শেষ করতে চাইছেন। আপাতত লক্ষ্য দেশে ৫০-ঊর্ধ্ব সকলের টিকাদান শেষ করা।
পিএইচই জানিয়েছে, প্রথম ডোজ়ে মাত্র ৩৩ শতাংশ রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে। এই তথ্য হাতে আসার পরেই স্বাস্থ্য বিভাগ সিদ্ধান্ত নিয়েছে দ্রুত দ্বিতীয় ডোজ় নেওয়ার কাজ সম্পূর্ণ করতে।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










