ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২০:৪৩:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ভারতে কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ৫ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের কোচবিহারের তুফানগঞ্জ কলেজের এক ছাত্রীকে ধর্ষণ করেছে এক বহিরাগত যুবক।

কলেজের মধ্যেই গত ৩০ নভেম্বর তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  খবর আনন্দবাজার পত্রিকার।

ধর্ষণের অভিযোগে তাপস দাস নামে ওই কলেজেরই এক সাবেক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

তুফানগঞ্জ কলেজের গ্রন্থাগারের কাছে গত মঙ্গলবার দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়।

থানায় করা অভিযোগে বলা হয়, মঙ্গলবার নির্জনতার সুযোগ নিয়ে ওই কাণ্ড ঘটিয়েছেন তাপস। শুক্রবার তুফানগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ করে ছাত্রীর পরিবার।

তুফানগঞ্জ কলেজের পরিচালন কমিটির সভাপতি অনন্ত কুমার বর্মা বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত। ছাত্রীটি অসুস্থ বলে শুনেছি। তার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলব।

তুফানগঞ্জ থানার পুলিশ জানায়, পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে পুলিশ।