ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৬:৩৪:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

ভারতের একদিনে আরও ৮৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৬ হাজার ৫২ জন। খবর পিটিআই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে, দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ১৪১ জনের। এ নিয়ে, ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ২৯০ জনে।

এদিকে, ভারতে কোভিড-১৯ আক্রান্তের মোট সংখ্যা হয়েছে ৫৮ লাখ ১৮ হাজার ৫৭০ জন। অন্যদিকে, দৈনিক মোট আক্রান্তের অনুপাতে ১.৬ শতাংশ করোনা মহামারিতে মারা গেছেন বলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ২৪ লাখ ১৬ হাজার ৫৩৭ জন। মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৭ হাজার ৭৪৩ জনের।

-জেডসি