ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১:১৫:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

ভারতের তৈরি করোনার টিকা নিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১ মার্চ ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকের তৈরি করোনাভাইরাসের টিকা কোভ্যাকসিন গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে টিকা গ্রহণ করেন মোদি। খবর এনডিটিভির

টিকা নেয়ার পর নরেন্দ্র মোদি জানান, করোনার প্রথমদফার ডোজ নিলাম। কোভিডের বিরুদ্ধে যেভাবে চিকিৎসক ও বিজ্ঞানীরা লড়েছেন, তা সত্যিই অভাবনীয়। যারা টিকা নেওয়ার যোগ্য তাদরকে অনুরোধ করব টিকা নিতে। চলুন সকলে মিলে একসঙ্গে কোভিড মুক্ত ভারত গড়ে তুলি।

করোনা কোনো সমস্যা নেই, তাদের করোনার টিকা নেয়ার আহ্বান জানান মোদি। ভারতে সাধারণ মানুষকে করোনার টিকাদান শুরু হয়েছে আজ।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৬০ বা তার বেশি বয়সী নাগরিকদের টিকা দেয়া হবে। দেশটিতে প্রথম দফায়, চিকিত্‍সক, স্বাস্থ্যকর্মীদের মতো সামনের সারির করোনা যোদ্ধাদের টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় দফায় দেয়া হয়েছে পুলিশকর্মীদের।

-জেডসি