ভারতের বিহারে ৪৮ ঘণ্টায় ৩৬ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতের বিহার রাজ্যে মুজাফফরপুরে গত ৪৮ ঘণ্টায় ৩৬ শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ১৩৩ জন শিশুকে। তারা সবাই এনকেফেলাইটিস (অ্যাকিউট এনসেফালাইটিস সিনড্রোম)-এ আক্রান্ত হয়েই মারা গেছে বলে মনে করা হচ্ছে।
ডাক্তারদের একটি অংশ অবশ্য দাবি করেছে, বেশিরভাগ শিশুর মৃত্যু হয়েছে হাইপোগ্লাইসেমিয়ার কারণে। রক্তে সুগারের পরিমাণ প্রয়োজনের চেয়ে অনেক কম থাকলে, তাকে ডাক্তারি পরিভাষায় হাইপোগ্লাইসেমিয়া বলে।
তবে কারণ যাই হোক শিশুদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা বড় আকার ধারণ করছে। পুরো জেলার প্রায় সব সরকারি ও বেসরকারি হাসপাতালে নানারকম শারীরিক জটিলতা নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে।
এদিকে একটি মাত্র জেলায় একসঙ্গে এতো শিশুর মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি বলেছেন, দেখে শুনে মনে হচ্ছে- কিভাবে রোগের মোকাবিলা করা যেতে পারে সে ব্যাপারে স্থানীয়দের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রীর জানান, গত দুই বছরের পরিসংখ্যান বলছে মৃতের সংখ্যা কমে ছিল। কিন্তু এবার তা হলো না। মনে হচ্ছে সচেতনতা প্রচারের কাজ ঠিকভাবে হয়নি। তিনি মনে করেন সন্তানদের খালি পেটে না রাখার মতো বিষয় মাথায় রাখলেই সমস্যা এড়িয়ে যাওয়া যাবে।
এদিকে কি কারণে এতো শিশুর মৃত্যু হয়েছে তা জানতে জেলার বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন বিহারের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা ও চিকিৎসকরা। তারা শিশুদের বাড়ির লোকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।
উল্লেখ্য, মুজাফফরপুরে গরমের সময়ে শিশুদের এনকেফেলাইটিসে আক্রান্ত হওয়া প্রায় প্রত্যেক বছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ১৫ বছরের কম বয়সীদের মধ্যে এই রোগ বেশি দেখা দেয়।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











