ভারতের মহারাষ্ট্রে অ্যাপ জটিলতায় টিকাদান বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
অ্যাপ সংক্রান্ত ত্রুটির জেরে নাম নথিভুক্তকরণে সমস্যা দেখা দেওয়ায় ভারতের মহারাষ্ট্রে দু’দিনের জন্য বন্ধ রাখা হয়েছে করোনার টিকাদান।
আনন্দবাজার জানায়, ১৮ জানুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রে কাউকে প্রতিষেধক দেওয়া হবে না। সমস্যার সমাধান হয়ে গেলে টিকাদানের পরবর্তী তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
প্রসঙ্গত, ভারতে শনিবার গণটিকাদান কর্মসূচি শুরু হয়। বিশ্বের বৃহত্তম এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, প্রতিষেধক নিতে আসা মানুষের নাম, পরিচয়, বয়স ইত্যাদি নথিভুক্ত করার হচ্ছিল ‘কো-উইন’ অ্যাপে। কিন্তু শনিবার টিকাদানের শুরুতেই ওই অ্যাপটিতে গোলযোগ দেখা দেয়। ফলে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া আটকে যায়।
তাই আগে থেকে যারা নাম নথিভুক্ত করে রেখেছিলেন, সেই তালিকার সঙ্গেই হিসেব মেলাতে হয়। তবে অভিযোগ, এই কাজে অনেক সময় লেগে যাচ্ছিল। ব্যাহত হচ্ছিল টিকাকরণ প্রক্রিয়া। তাই সব দিক পর্যালোচনা করেই আপাতত টিকাকরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।
মুম্বাইয়ে টিকাদান বন্ধ রাখার বিষয়ে বৃহন্মুম্বাই পৌরসভার পক্ষ থেকেও আলাদা করে নোটিশ জারি করা হয়। তাতে বলা হয়, ‘১৬ জানুয়ারি কভিডের টিকাদান চলাকালীন কো-উইন অ্যাপে কিছু সমস্যা দেখা দেয়। আপাতত ১৭ এবং ১৮ জানুয়ারি- এই দু’দিনের জন্য মুম্বাইয়ে টিকাদান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাপের সমস্যা মিটে যাওয়া মাত্র ফের টিকাদান শুরু হবে’।
তবে শুধু মহারাষ্ট্রেই নয়। টিকাদানের প্রথম দিনে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেও একই সমস্যা দেখা দেয়। অ্যাপ সংক্রান্ত সমস্যার জেরে নথিভুক্তকরণ প্রক্রিয়া আটকে যায়।
পরে বাধ্য হয়ে খাতায়-কলমেই কাজ সারতে হয়। সেই হার্ডকপিই স্বাস্থ্য ভবনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অবশ্য টিকাদান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়নি।
-জেডসি
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি










