ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২২:৫৬:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতের মহারাষ্ট্রে ভারী বর্ষণ-ভূমিধস, প্রাণহানি বেড়ে ১৯২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের মহারাষ্ট্রে ভারী বর্ষণ ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক। আগামী তিন দিন এ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে অবস্থার অবনতি হতে পারে।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাতে মঙ্গলবার দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, কোঙ্কন ও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশ কয়েক দিন ধরে ভারী বর্ষণের কাছে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। তাতে মুম্বাইসহ একাধিক এলাকা পানির নিচে। গত ৪০ বছরে জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি মহারাষ্ট্রে হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সরকারি তথ্যানুযায়ী, ৯ জেলার ৮৯০ গ্রাম বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকা থেকে প্রায় ২ লাখ ২৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে এবং এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। সোমবার পর্যন্ত রায়গড়ে সবচেয়ে বেশি ৭১ জনের মৃত্যু হয়েছে। সাঁতরায় ৪১ জন, রত্নগিরিতে ২১ জন, থানে ১২ জন, কোলাপুরে ৭ জন, মুম্বাইয়ে ৪ জন এবং সিন্ধুদুর্গ-পুনে-ওয়ারদা-আকোলা জেলায় ২ জন করে মারা গেছেন।

-জেডসি