ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১০:৫৮:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতের সঙ্গে থাকা ২৪টি স্থলবন্দর আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্র

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে থাকা ২৪টি স্থলবন্দরের সবগুলো আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই সভার পর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।

বৈঠকে ভারতের সঙ্গে তামাবিল এবং আখাউড়া স্থল বন্দরের আধুনিকায়নে একটি প্রকল্প উপস্থাপন করা হয় জানিয়ে এম এ মান্নান বলেন, এসময় প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে আমাদের প্রত্যেকটি স্থল বন্দরকেই আধুনিকায়নের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের লোকজন যারা যাওয়া-আসা করেন, ব্যবসায়ী বা অন্য যারা… যাওয়া-আসা করেন তারা যেন ভদ্রভাবে স্বস্তি নিয়ে আসা যাওয়া করতে পারেন।

আধুনিকায়নের ব্যাখ্যা দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আধুনিক স্থাপনা করতে হবে, আধুনিক সিস্টেম করতে হবে। উই মাস্ট বি এবল টু প্রোভাইড বেটার সার্ভিস টু আওয়ার পিপল।

তিনি বলেন, আজকে যদিও এখানে দুটির কথা আসছে কিন্তু সকল স্থলবন্দরগুলোকে পর্যায়ক্রমে সংস্কার করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

তামাবিল, আখাউড়া এবং সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব আহরণ ব্যবস্থার উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য ৩১৩ কোটি টাকা ব্যয়ে আরও একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।