ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৬:৫৫:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

ভারতে আরও প্রায় ৮৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১১৮১ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৬ হাজার ৮২১ জন।

আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা এনআইয়ের সকালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৯৮ হাজার ৬৭৮ জন। আর করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ১২ হাজার ৫৮৪ জন। তাদের মধ্যে ৯ লাখ ৪০ হাজাদের বেশি মানুষ গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শনাক্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৫২ লাখ ৭৩ হাজার ২০১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৩৭৬ জন।

অন্যদিকে করোনায় মৃত্যু ও আক্রান্তদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার বলছে, করোনায় ভারতে মারা গেছেন ৯৮ হাজার ৭০৪ জন। আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ১২ হাজার ৫৮৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫২ লাখ ৭৩ হাজার ২০১ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কেরালা, তেলেঙ্গানা, বিহার, আসাম ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩৬ হাজার ৬৬২ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৯ হাজার ৫২০ জন, কর্ণাটকে ৮ হাজার ৮৬৪ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ৮২৮ জন, উত্তরপ্রদেশে ৫ হাজার ৭৮৪ জন, দিল্লিতে ৫ হাজার ৩৬১ জন এবং পশ্চিমবঙ্গে ৪ হাজার ৯৫৮ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

-জেডসি