ভারতে আয়করে ছাড়ের ইঙ্গিত নির্মলার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
ভারতে এবার আয়কর কমানোর ইঙ্গিত দিলেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখন না হলেও, আগামী বছর ফেব্রুয়ারির বাজেটে আয়কর কমানো হবে।
মধ্যবিত্ত চাকুরিজীবীর মুখে হাসি ফুটিয়ে আজ সোমবার অর্থমন্ত্রী জানিয়েছেন, অর্থনীতিকে চাঙ্গা করতে মোদী সরকার যে সব পদক্ষেপের কথা ভাবছে, তার মধ্যে আয়কর কমানোর ভাবনাও রয়েছে।
অর্থনীতিতে গতি আনতে, বেসরকারি লগ্নি বাড়াতে সম্প্রতি মোদী সরকার কর্পোরেট করের বোঝা কমিয়েছে। কিন্তু তাতে নতুন লগ্নি আসবে কি না, সে প্রশ্ন উঠেছে। কারণ অর্থনীতিবিদদের মত, মানুষ খরচ করতে চাইছেন না। তাই বাজারে বিক্রিবাটা নেই। বাজারে চাহিদা না বাড়লে নতুন কারখানাও হবে না।
সে যতই অর্থমন্ত্রী নতুন কারখানার জন্য ১৫ শতাংশ হারে করের ঘোষণা করুক। এই অবস্থায় অনেকেই আয়কর কমানোর সুপারিশ করেছেন, যাতে আমজনতার হাতে খরচ করার জন্য নগদ টাকা বেশি থাকে।
আজ আয়কর কমানো নিয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘অন্য অনেক ভাবনার মধ্যে এ’টিও রয়েছে।’
আর্থিক বৃদ্ধি কমে যাওয়ার পিছনে মূল কারণ যে মানুষের খরচ কমে যাওয়া, সম্প্রতি পরিসংখ্যান মন্ত্রনালয়ের সমীক্ষাতেই তা উঠে এসেছিল। কিন্তু সেই সমীক্ষার পদ্ধতিগত ভুলের যুক্তি দিয়ে তা খারিজ করে দেয় সরকার। অর্থনীতির মাপকাঠি নিয়ে সংশয় থাকলে লগ্নিকারীরা কীসের ভিত্তিতে বিনিয়োগ করবেন, সেই প্রশ্নও তুলেছেন অর্থনীতিবিদেরা।
এ নিয়ে বিতর্কের জবাবে আজ অর্থমন্ত্রীর উত্তর, ‘কোনও সন্দেহ নেই যে পরিসংখ্যানের প্রতি বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে। কোনও বাধা ছাড়াই পরিসংখ্যান জোগাতে হবে। কিন্তু সরকারের লক্ষ্য হল, পদ্ধতিতে কোনও ভুল থাকলে, তা-ও শোধরানো হবে।’
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











