ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১:৪৩:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ভারতে একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৩ হাজার, মৃত্যু ৬০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে প্রতিদিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায়ও ফের কিছুটা বেড়েছে প্রতিবেশী দেশটির দৈনিক সংক্রমণ। শুক্রবার (২৯ এপ্রিল) দেশটিতে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার মানুষ। এছাড়া মৃত্যু হয়েছে ৬০ জনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৭ জন। মার্চের মাঝামাঝি সময়ের পর এটিই দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৭২ হাজার ১৭৬।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একদিনে ভারতে ৬০ জনের মৃত্যু হয়েছে। এতে করে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৩ হাজার ৭৫৩ জনে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবারই ভারতে দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি পার করেছিল। গতকাল একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৩০৩ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সামান্য বেড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে একদিনে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৮২১ জন। এই নিয়ে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০১ জনে। বর্তমানে ভারতে মোট আক্রান্তের ০.০৪ শতাংশ সক্রিয় রোগী।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে যে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তার মধ্যে ৪২ জনই দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বাসিন্দা। এছাড়া কেরালায় ১৪ জনের মৃত্যু হয়েছে। দিল্লি ও মহারাষ্ট্রেও গত একদিনে দুইজনের মৃত্যু হয়েছে।


গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪৯৬ জন। এনিয়ে দেশটিতে মোট ৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার ৬২২ জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে ভারতে সুস্থতার হার ৯৮ দশমিক ৭৪ শতাংশ। দেশটির দৈনিক সংক্রমণের হার ০.৭১ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ০.৬৩ শতাংশ।

রাজ্যভিত্তিক সংক্রমণের দিক দিয়ে ভারতে সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলছে দিল্লি থেকেই। বর্তমানে রাজ্যটির সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ২৫০ জন। দিল্লিতে সংক্রমণের হার ৪ দশমিক ৬২ শতাংশ।